17 C
Kolkata
Thursday, February 5, 2026
spot_img

এক মুহূর্তে ফুলে উঠছে ক্যাপসুল! ভাইরাল ম্যাগি ক্যাপসুলে আতঙ্ক নাকি বিজ্ঞানের খেলা?

বিশ্বায়নের জেরে বাজারে অসংখ্য সংস্থার নানা পণ্য এলেও, ইনস্ট্যান্ট নুডলসের দুনিয়ায় ভারতে ম্যাগির জনপ্রিয়তা আজও অটুট। কয়েক দশক ধরে ভারতীয় রান্নাঘরের পরিচিত নাম ম্যাগি। সেই পরিচিত ব্র্যান্ডকে ঘিরেই এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। কারণ, সম্প্রতি ভাইরাল হয়েছে তথাকথিত ‘ম্যাগি ক্যাপসুল’ নামের এক বিস্ময়কর ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ডিম্বাকার একটি ছোট ক্যাপসুল—যা সহজেই দু’আঙুলের মধ্যে ধরে রাখা যায়। ক্যাপসুলটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে ‘Maggi’। ফুটন্ত জলে সেটি ফেলার সঙ্গে সঙ্গেই ক্যাপসুল গলে বেরিয়ে আসছে নুডলস ও মশলা। অবাক করার মতো বিষয়, সেই ছোট ক্যাপসুল থেকেই তৈরি হচ্ছে এক প্লেট ভর্তি নুডলস।

কয়েকটি ভিডিওতে ভ্লগারদের সেই নুডলস রান্না করে খেতে এবং স্বাদে প্রশংসা করতেও দেখা যায়। কেউ কেউ দাবি করেন, বাজারে পাওয়া প্যাকেটজাত ম্যাগির সঙ্গেই এর স্বাদ প্রায় এক। এমনকি আরও ছোট আকারের ‘ম্যাগি ক্যাপসুল’ ব্যবহার করেও পরিমাণে বেশি নুডলস বানানোর ভিডিও ছড়িয়ে পড়ে।

এই ভিডিওগুলি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। একটি ভিডিওতে ভিউ সংখ্যা ছাড়িয়ে যায় ৪ কোটির গণ্ডি। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয় প্রবল কৌতূহল ও বিভ্রান্তি। সত্যিই কি বাজারে এমন কোনও ‘ম্যাগি ক্যাপসুল’ বিক্রি হচ্ছে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো ভুয়ো ভিডিও—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন