লখনউ: লখনউতে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে বিপাকেপড়লেন একজন মহিলা। এসসি-এসটি বিশেষ আদালতঅভিযুক্ত রিঙ্কিকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।
রিঙ্কি তার প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেছিলেন। রায় দেওয়ার সময়, আদালত ভারতীয় সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক, লিভ-ইন সম্পর্ক এবং অন্যান্য অবৈধ সম্পর্কের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছে। আদালত পর্যবেক্ষণ করেছে অনেক সময়েই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ এনে কিছু মহিলা আইনি প্রক্রিয়ার অপব্যবহার করছেন।
আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী পাঁচ বছর ধরে দীপকের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে দীপক অন্য মহিলাকে বিয়ে করার পরে ওই মহিলা দীপকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। তারপরেই আদালত মামলা খারিজ করে দিয়ে রিঙ্কিকে পাল্টা সাজা দিয়েছে।


