26 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

LPG Gas Booking: রান্নার গ্যাসের সংকটের জেরে বুকিংয়ের নিয়মে বড় বদল!

LPG Gas Booking New Rules: রান্নার গ্যাসের সংকটের জেরে বুকিংয়ের নিয়মে বড় বদল! ২ সিলিন্ডার থাকলে ৩৫ দিন এবং উজ্জ্বলা গ্রাহকদের ৪৫ দিন অপেক্ষা করতে হবে। জানুন ই-কেওয়াইসি ও ওটিপি সংক্রান্ত নতুন নিয়মাবলী।

দেশে এলপিজি (LPG) সরবরাহে ঘাটতির জেরে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে আমূল পরিবর্তন আনল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বাড়িতে দুটি সিলিন্ডার থাকলে পরবর্তী রিফিল পেতে কমপক্ষে ৩৫ দিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে করা হয়েছে ৪৫ দিন।

সাপ্লাই চেইনে টান পড়ায় গ্রাহকদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যাদের একটি সিলিন্ডার আছে, তাদের জন্য নিয়ম অপরিবর্তিত। অর্থাৎ, ২৫ দিন অন্তর তারা সিলিন্ডার বুক করতে পারবেন। যাদের দুটি সিলিন্ডার আছে, তাদের এখন থেকে ৩৫ দিন পর পরবর্তী সিলিন্ডার দেওয়া হবে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে রিফিলের ব্যবধান হবে ৪৫ দিন। বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ বর্তমানে শুধুমাত্র জরুরি পরিষেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে।

তেল সংস্থাগুলির দাবি, হরমোজ প্রণালীতে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে প্রভাব পড়লেও দেশে জ্বালানির পর্যাপ্ত স্টক রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত শর্মা জানিয়েছেন, পেট্রোল পাম্পগুলি স্বাভাবিকভাবেই কাজ করছে। তবে গুজবে কান দিয়ে সাধারণ মানুষ ‘প্যানিক বায়িং’ বা অতিরিক্ত মজুত শুরু করায় কিছু এলাকায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। এই কৃত্রিম সংকট রুখতেই বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন