Vande Bharat Sleeper: বন্দে ভারত নিয়ে দেশের মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই রেলযাত্রীদের মন জয় করে নিয়েছে এই দেশীয় প্রযুক্তির সেমি হাইস্পিড ট্রেনটি। কিন্তু এখন আকর্ষণের কেন্দ্র বন্দে ভারত স্লিপার।
দেশবাসী এখন অত্যাধুনিক এই ট্রেনের স্লিপার সংস্করণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার এই বন্দে ভারত স্লিপার ট্রেন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। জানিয়ে দিলে ঠিক কবে থেকে চালু হতে চলেছে এই ট্রেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ঘোষণা করেছেন যে এই ট্রেনটি আগামী মাসে, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে চালু হবে। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, চালু হওয়ার আগে এই ট্রেনটিতে কিছু পরিবর্তন করা হচ্ছে যা এই ট্রেনটিকে আরও বেশি করে যাত্রীদের জন্য আকর্ষণীয় ও নিরাপদ করে তুলবে।


